Thursday, June 29, 2017

আমার পরিচয়

একজন মানুষের পরিচয় কিভাবে নিরূপণ করা যায় তা নিয়ে বহুজনে বহুমত প্রচলিত আছে ।আমি ঐসব তত্ত্বকথায় যাব না । আমার পরিচয় আমি যতটুকু জানি,যেভাবে জানি আপনি বা অন্য কেউ ততটুকু জানেন না বা সেভাবে জানবেন না;এটাই স্বাভাবিক । তাই আপনিই আপনার পরিচয়  তথা আপনার জানা/অজানা,ভাললাগা/খারাপলাগা,পছন্দ/অপছন্দ ইত্যাদি সম্পর্কে নিজেকে প্রশ্ন করুন এবং সঠিক উত্তর লিপিবদ্ধ করে তার ভিত্তিতে নিজের সঠিক পরিচয় বের করুন। 


কেন নিজেকে জানবেন

আপনার জীবনের জন্য,আপনার সফলতার জন্য,বাঁচার জন্য বা বেঁচে থাকার জন্য নিজেকে জানাটা খুবই দরকার । আপনি চলার পথে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যতেও নিবেন ;একটু খেয়াল করলেই বুঝবেন এসকল সিদ্ধান্ত নিজের জান্তে হোক আর অজান্তেই হোক নিজের পরিচয় তথা জানা/অজানা,পারা/নাপারা ইত্যাদি বিষয়ের ভিত্তিতেই নিয়েছেন ।আর যেসব সিদ্ধান্ত নিজের পরিচয়ের ভিত্তিতে গ্রহণ করেননি;সেইসব সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়েছে অথবা কার্যকর হয় নি।

 নিজেকে জানা সম্পর্কে বিখ্যাতরা কি বলেছেন;আসুন দেখে আসি 
















সিদ্ধান্ত গ্রহণ করা 

আপনার সাধ্য,সামর্থ্য,জ্ঞান, দক্ষতা, ভৌগলিক অবস্থান এবং বর্তমান সময়ের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সে অনুযায়ী কার্যপ্রণালী ঠিক করবেন। 

এক্ষেত্রে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য প্রথমে প্রতিবন্ধকতাগুলো বাছাই করে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে এবং সেটা অবশ্যই বৈধভাবে ও তা নিজের সীমানার মধ্য থেকেই।

আপনার নেয়া সিদ্ধান্ত ৯৯% সঠিক হবে,যদি আপনি নিজেকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তা গ্রহণ করেন । তাই কোন সিদ্ধান্ত ঠিক ছিল না তা বলার বা ভাবার আগে অবশ্যই ধৈর্য ধারন করবেন । অন্য মানুষের কথা বা কাছের মানুষের কথায় বা নিজের আপনজনের কথায় ঘাবড়ে যাবেন না । বড় কিছু পেতে গেলে ছোট অনেককিছু বিসর্জন দিতে হয় এবং অনেক বাধা বিপত্তির ও সম্মুখীন হতে হয় । অবশেষে ধৈর্যশীলদের-ই জয় হয় ।এটা চিরন্তন । 


আমার উদ্দেশ্য কী এবং কেন এগুলো লিখছি 

সহজ উত্তর ।আমি অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে, আমি ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করব এবং এই পথেই নিজের ক্যারিয়ার গড়ব। আর তাই আমার এই পথচলা আমি শুরু করেছি ।আজ করব কাল করব বলে আর সময় নষ্ট না করে চলতে শুরু করেছি সফল না হওয়া পর্যন্ত আর থামছি না । আপনারা চাইলে আমার সাথে চলতে পারেন ।

পরের post হবে ptc site থেকে আয় করার কৌশল ও বাস্তব উদাহরণ ।


1 comment:

  1. Betfred goes live with live casino in NJ - KTNV
    Betfred is live with the 익산 출장안마 official site of its New Jersey, is launching a live dealer casino in NJ. 의정부 출장안마 NJ.com was founded in 시흥 출장마사지 2015 삼척 출장마사지 by the 서산 출장샵 Eastern Band of

    ReplyDelete